ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

লারিজানিকে হত্যা 'অগ্রহণযোগ্য': চীন

ads

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার কঠোর নিন্দা জানিয়ে চীন বলছে, এই হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সব সময়ই শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরও বেশি অগ্রহণযোগ্য।’এদিকে লারিজানির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘সার্বভৌম ও স্বাধীন ইরানের নেতৃত্বের ক্ষতি করার লক্ষ্যে পরিচালিত যে কোনো পদক্ষেপ, বিশেষ করে এই হত্যাকাণ্ডের (নিরাপত্তা প্রধান লারিজানির) আমরা কঠোর নিন্দা জানাই।’ তথ্যসূত্র: আল–জাজিরা


ads
ads
ads

Our Facebook Page